চট্টগ্রামে আরও চারটি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গতকাল বিলবোর্ড অপসারণ করা হয়। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গতকাল বিলবোর্ড অপসারণ করা হয়। সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের জিইসি মোড় এলাকা থেকে চারটি বিলবোর্ড অপসারণ করেছে। এ সময় বিলবোর্ড স্থাপনকারী দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রোববার এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন।
নাজিয়া শিরিন বলেন, অবৈধভাবে স্থাপন করায় চারটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গতকালের অভিযানে আনিস নিয়ন সাইনের একটি বিলবোর্ড অপসারণ করা হয়। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় আট হাজার টাকা। বিন্দু অ্যাডের একটি বিলবোর্ড অপসারণ ও প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য দুটি বিলবোর্ডের মালিককে পাওয়া যায়নি।
অবৈধ বিলবোর্ড অপসারণে গত ১ জুন থেকে অভিযান শুরু করে চট্টগ্রাম সিটি করপোরেশন। গতকাল পর্যন্ত ছোট-বড় ১৮৩টি বিলবোর্ড অপসারণ করা হয়েছে।