চট্টগ্রামে আরও দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ এই অভিযান চালায়।গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন আতাউল আজিম (২২) ও মোসলেম উদ্দিন (২৩)। তাঁদের গ্রেপ্তারের আগে ওই রাতেই নগরের সিআরবি এলাকা থেকে একটি দেশীয় বন্দুকসহ মো. জাকিরকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার কুমিরা জাহাজঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আজিম ও মোসলেমকে। জাকিরকে গ্রেপ্তারের সংবাদটি গতকাল শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে।গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, কুমিরা জাহাজঘাট এলাকা থেকে আতাউল ও মোসলেম একটি একনলা বন্দুক নেওয়ার জন্য সিআরবি এলাকায় আসছিলেন।