প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায় পুলিশ আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার দিবাগত রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ নগরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া সবাই বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক বলে জানা গেছে। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরে পুলিশের সঙ্গে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩০ পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হন। উচ্ছৃঙ্খল কর্মী-সমর্থকেরা ওই দিন তিনটি প্রাইভেটকার পুড়ে দেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় চারটি ও খুলশি থানায় দুটি মামলা হয়। ছয়টি মামলায় আসামির সংখ্যা প্রায় আড়াই হাজার বলে জানা গেছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাস এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ১৪ জনকে আদালতে পাঠানো হয়েছে।