চট্টগ্রামে আরাফাত রহমানের গায়েবানা জানাজা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ চট্টগ্রামবাসীকে জানাজায় অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কোকো মারা যান।