চট্টগ্রামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে গতকাল শুরু হওয়া আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে গতকাল শুরু হওয়া আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিপিজেএ) ‘মাই সয়েল, মাই সোল’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে শুরু হয়েছে। এতে চট্টগ্রামের ২২ জন আলোকচিত্র সাংবাদিকের ৪৪টি ছবি স্থান পেয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিজেএর সভাপতি দিদারুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে সোমনাথ হালদার বলেন, ছবি কথা বলে। ছবি ইতিহাসের সাক্ষ্য বহন করে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধে রায়েরবাজার বধ্যভূমির ছবি ইতিহাসের সাক্ষী হয়ে আছে।
রাশেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, সিপিজেএর সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, প্রদর্শনী উদ্যাপন পরিষদের আহ্বায়ক রূপন চক্রবর্তী বক্তব্য দেন।
প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।