চট্টগ্রামে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকচিত্রী মোহাম্মদ নাসির উদ্দীনের ‘প্রকৃতি ও জীবন কথা’ শীর্ষক তিন দিনব্যাপী একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রদর্শনীর উদ্বোধন করেন আলোকচিত্রী শোয়েব ফারুকী ও কবি-সাংবাদিক ওমর কায়সার। অনুষ্ঠান সঞ্চালনা করেন নারীকণ্ঠ পত্রিকার সম্পাদক শাহরিয়ার ফারজানা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নাসির উদ্দীন তাঁর ক্যামেরায় প্রকৃতির লুকিয়ে থাকা সৌন্দর্যকে তুলে আনেন। তাঁর ছবিতে প্রতিদিনের চেনা জগৎকে নতুন করে দেখা যায়।
ফটোব্যাংক গ্যালারি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীটি কাল রোববার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে মোহাম্মদ নাসির উদ্দীনের তোলা ৮৪টি আলোকচিত্র স্থান পেয়েছে।