চট্টগ্রামে আসবাব ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বায়েজিদ থানাধীন কূলগাঁও এলাকা থেকে আসবাব ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কূলগাঁওয়ের একটি মেসের কক্ষ থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় নিহত ব্যবসায়ীর সাবেক দুই কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ব্যবসায়ীর নাম লিটন রায় (২৮)। বায়েজিদ থানাধীন কুলগাঁও এলাকায় তাঁর আসবাবের দোকান রয়েছে। গ্রেপ্তার হওয়া সাবেক দুই কর্মচারী হলেন নির্মল কান্তি সিকদার (৪০) ও মোরশেদ (২১)। নিহত লিটন আনোয়ারা উপজেলার মকুন্ড রায়ের ছেলে বলে জানা গেছে। ১ থেকে ৩ আগস্টের মধ্যবর্তী কোনো একসময় তাঁকে হত্যা করা হয়। মেসের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে শুক্রবার রাতে পুলিশ দরজা খুলে লিটনের গলিত লাশ উদ্ধার করে। বায়েজিদ থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে জানান, লিটনের মরদেহে আঘাতের চিহ্ন ছিল। কুলগাঁওয়ের একটি মেসে তিনি ভাড়া থাকতেন।