চট্টগ্রামে আসবাব মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ছয় দিনব্যাপী পঞ্চম আসবাব মেলা গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। ‘চট্টগ্রাম ফার্নিচার মেলা-২০১২’ শিরোনামে মেলার আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগ।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র এম মন্জুর আলম। অনুষ্ঠানে সিটি মেয়র রপ্তানিমুখী এই শিল্পের প্রচার ও প্রসারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন ও বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান। স্বাগত বক্তব্য দেন মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. মাকসুদুর রহমান। সভাপতিত্ব করেন সমিতির চট্টগ্রাম বিভাগের সভাপতি ছৈয়দ এ এস এম নুরউদ্দীন।