চট্টগ্রামে আয়োজকের দায়িত্বে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১২ অনুষ্ঠানের চট্টগ্রামে আয়োজকের দায়িত্ব পেয়েছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। কাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ প্রতিযোগিতা শুরু হচ্ছে।গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্কুলের উপাধ্যক্ষ ও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ই ইউ এম ইনতেখাব। সংবাদ সম্মেলনে এম ইনতেখাব জানান, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১২ বিভাগীয় পর্যায়ে ফিজিক্স অলিম্পিয়াডের যে আয়োজন করেছে, তাতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ নেবে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্কুল-কলেজের প্রায় ৯০০ শিক্ষার্থী এতে অংশ নেবে। এম ইনতেখাব আরও জানান, শুরুতে নিবন্ধনের পর এক ঘণ্টার একটি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা।