চট্টগ্রামে ইউনিপেটুইউর চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগের টাকা আত্মসাতের অভিযোগে বহুধাপ বিপণন প্রতিষ্ঠান (এমএলএম) ইউনিপেটুইউর চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এ আদেশ দেন। ওই চার কর্মকর্তা হলেন: হামিদুল হক, মো. মোনতাসির হোসাইন, জামশেদুর রহমান ও মো. আমান উল্লাহ। তাঁদের মধ্যে জামশেদুর রহমান ইউনিপেটুইউর মহাব্যবস্থাপক বলে জানা গেছে।সূত্র জানায়, গতকাল সাদাত হোসেন নামে এক ব্যক্তি একটি মামলা করেন। মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী সাদাত হোসেন চট্টগ্রামের রমনা ট্রেড সেন্টারে ইউনিপেটুইউর কার্যালয়ে প্রায় দেড় লাখ টাকা বিনিয়োগ করেন। বেশি মুনাফার আশায় এই টাকা বিনিয়োগ করা হয়। কিন্তু মুনাফা তো দূরের কথা, বাদী বিনিয়োগের আসল টাকাও পাননি। আসামিরা যোগসাজশ করে বাদীর টাকা আত্মসাৎ করেন। পরে শুনানির পর মহানগর হাকিম চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।