চট্টগ্রামে ইউনিলিভারের হেলথ ক্যাম্প শুরু
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে চট্টগ্রামের চান্দগাঁওয়ের টেকবাজার কালা মিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী কমিউনিটি হেলথ ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে শুরু হওয়া এই ক্যাম্পে তিন হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। ইউনিলিভারের কারখানা মহাব্যবস্থাপক রুহুল কুদ্দুস খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মানবসম্পদ-বিষয়ক পরিচালক জেরি জোন্স, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ঋষিকেশ শীল, ডায়াবেটিক হাসপাতালের সহসভাপতি শওকত হোসেন, ইউনিলিভারের মানবসম্পদ ব্যবস্থাপক সাহাবুদ্দিন, নূর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবির প্রমুখ।এই হেলথ ক্যাম্প ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে বলে ইউনিলিভারের কর্মকর্তারা জানান।