চট্টগ্রামে ইউনিয়ন ব্যাংকের সরকার হাট শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার হাট শাখার উদ্বোধন
সরকার হাট শাখার উদ্বোধন

শরিয়াহভিত্তিক আধুনিক ব্যাংকিংসেবার প্রত্যয় নিয়ে সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারী এলাকার গণি শপিং সেন্টারে (দ্বিতীয় তলা) ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সরকার হাট শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিয়া এটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এ এম সলিমুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শাখাটির উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।