চট্টগ্রামে ইঞ্জিন নৌকায় আগুন লেগে নিহত ২ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সদরঘাটে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা মেরামতের সময় আগুন লেগে দুই শ্রমিক নিহত ও অপর সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সকাল ১০টার দিকে সদরঘাটে এফভি ফিস মার্ক-২ নামের ইঞ্জিন নৌকাটি মেরামত করার সময় কমপ্রেসার বিস্ফোরণে এই ঘটনা ঘটে।