চট্টগ্রামে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৫৪তম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৪তম সম্মেলন। সাত দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সকালে (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মোহাম্মদ হারুন বলেন, সাত দিনব্যাপী সম্মেলনে সেমিনারসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ছয় হাজার প্রকৌশলী অংশ নেবেন। ২৮ জানুয়ারি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।