চট্টগ্রামে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ড্যান মজীনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) পরিদর্শন করেছেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়টিতে অবস্থিত আমেরিকান কর্নারে তিনি চট্টগ্রামের তরুণ স্বেচ্ছাসেবকদের সঙ্গেও মতবিনিময় করেন।
গতকাল সোমবার নগরের জামালখান এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন শেষে ড্যান মজীনাকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন মো. নুরুজ্জামান, রেজিস্ট্রার ইলিয়াস আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।