চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ৩০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে শাহ আমানত সেতুর পাশে তল্লাশিচৌকিতে পৃথকভাবে তল্লাশি চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (২৫) ও মো. মিলন (২৭)।

বাকলিয়া থানা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ওই তল্লাশিচৌকিতে ২৫০টি ইয়াবা বড়িসহ মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আধা ঘণ্টা পর একই স্থানে ৫০টি ইয়াবা বড়িসহ মিলনকে পুলিশ গ্রেপ্তার করে।