চট্টগ্রামে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম নগরের রেলস্টেশন এলাকা থেকে ৩২৫টি ইয়াবা বড়িসহ কামাল হোসেন (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
কামাল হোসেন ফটিকছড়ির আজিমপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। রেলস্টেশন এলাকায় তিনি এ মাদক ব্যবসা করেন বলে জানা গেছে।