চট্টগ্রামে ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুজন নাগরিককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু-সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে বাকলিয়া থানার পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. ইউনুস ও সৈয়দ মোহাম্মদ। তাঁদের কাছ থেকে এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু-সংলগ্ন এলাকায় একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারের ওই দুজন নাগরিকের মধ্যে একজনের জুতা ও আরেকজনের ছাতার ভেতর থেকে এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক দুই নাগরিক অবৈধ অনুপ্রবেশকারী নন। তাঁরা বৈধ পথেই বাংলাদেশে এসেছিলেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।