চট্টগ্রামে ইসলামী আন্দোলনের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশমুখ পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের ওপর পাকিস্তানিরা যেভাবে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল, আজকেও গুটি কয়েক ইসলামবিদ্বেষী লোক মুসলমানদের ওপর ধর্মহীনতা চাপিয়ে দিতে চাইছে।’
ইসলামী আন্দোলন চট্টগ্রাম নগর শাখার সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল কাশেম মাতব্বর, অধ্যাপক রফীকুল আলম, সেক্রেটারি মুহাম্মদ আল-ইকবাল, মহানগর নেতা ইউনুস মোল্লা, রেজাউল করীম, অধ্যাপক নজরুল ইসলাম, সগির আহমেদ চৌধুরী প্রমুখ।