চট্টগ্রামে ইসলামী ছাত্রসেনার আজকের হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মী মুহাম্মদ সাইফুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা নির্ধারিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে সাইফুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন ছাত্রসেনার নেতারা।
গতকাল সোমবার এই সময় শেষ হয়। কিন্তু ঊর্ধ্বতন মহলের আশ্বাস এবং আহলে সুন্নাত ওয়াল জমা’আত নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে হরতাল কর্মসূচি তুলে নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।