চট্টগ্রামে ইস্টার্ন ব্যাংকের ৬৪তম শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মেহেদীবাগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৬৪তম শাখা উদ্বোধন করা হয়েছে। ইবিএলের পরিচালক এ কিউ আই চৌধুরী সম্প্রতি নতুন এই শাখার উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে ইবিএলের পরিচালক অরমান রাফে নিজাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান, চট্টগ্রাম এরিয়া হেড করপোরেট ব্যাংকিং আহসান জামান চৌধুরী, চট্টগ্রাম জোনাল হেড ইফতেখার উদ্দিন চৌধুরী, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন জিয়াউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।