চট্টগ্রামে ইস্পাত কারখানায় শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আরএসএম মর্ডান স্টিল মিলে রোলার চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মো. আরিফুল ইসলাম (২৩)। গতকাল শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, কাজ করার সময় অসতর্ক অবস্থায় চলন্ত মেশিনে আরিফুলের পা পড়ে যায়।