চট্টগ্রামে ইয়াবা কারখানা আবিষ্কার, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চকবাজারে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার ইয়াবা তৈরির একটি ছোট কারখানা আবিষ্কার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় রাখাল চন্দ্র ধর (৪০) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই হাজার ৭০০ ইয়াবা বড়ি, জাল আট হাজার টাকা, ৭৩০ গ্রাম ভেজাল ইয়াবা তৈরির পাউডার ও বিপুল পরিমাণ মার্কিন জাল ডলার উদ্ধার করা হয়। মাদকদ্রব্য অধিদপ্তর মেট্রো অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।