চট্টগ্রামে ইয়াবা ব্যবসায়ীর ১৫ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের মামলায় এক মাদক ব্যবসায়ীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই ব্যবসায়ীর নাম নুরুল হুদা। আজ বুধবার বিকেলে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এই রায় দেন।
সরকারি কৌঁসুলি আবু জাফর প্রথম আলোকে বলেন, ২০১৬ সালের ২৯ জুলাই নগরের বায়েজিদ বোস্তামী থানার রুবি গেট এলাকা এবং হালিশহরে অভিযান চালিয়ে আসামি নুরুল হুদার কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় থানায় মামলা করা হলে তদন্ত শেষে পুলিশ একই বছরের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। আদালত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।