চট্টগ্রামে ইয়াবাসহ এক নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়া থানার আবদুল লতিফ হাটের একটি কলোনিতে অভিযান চালিয়ে পুলিশ ২৯২টি ইয়াবা বড়িসহ এক নারীকে গ্রেপ্তার করেছে। নগর গোয়েন্দা পুলিশ গত শুক্রবার রাতে এ অভিযান চালায়। পুলিশ বলেছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম নূর বেগম (৩৮)। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তাঁর কোমর তল্লাশি করে বড়িগুলো পাওয়া গেছে। এ ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।