চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কোতোয়ালি থানাধীন লয়েল রোড এলাকা থেকে ইয়াবা ও প্যাথেডিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়।গ্রেপ্তার যুবকের নাম মো. সরোয়ার (৩৫)। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাতের বিবরণ অনুযায়ী, লয়েল রোড থেকে গতকাল বেলা আড়াইটায় সরোয়ারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ৭০টি ইয়াবা বড়ি ও ২৭টি প্যাথেডিন ইনজেকশন পাওয়া যায়। সরোয়ার মাদক বিক্রেতা। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।