চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার র‌্যাব-৭-এর একটি দল এ অভিযান চালায়।র‌্যাব-৭-এর উপপরিচালক লে. কমান্ডার মো. নুরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, টেকনাফ থেকে এক ব্যক্তি ইয়াবার চালান নিয়ে লোহাগাড়ায় বিক্রি করতে আসছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে লোহাগাড়া বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে যাই।’ তিনি বলেন, ‘তোফায়েল আহমেদ (২০) নামের ওই ব্যক্তি আমাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন র‌্যাবের সদস্যরা। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে এক হাজার ৬০০ ইয়াবা বড়ি পাওয়া যায়।’ এ ঘটনায় লোহাগাড়া থানায় তোফায়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।