চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে ৬০০ ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মেজবাউল আরেফিন ওরফে রিয়াদ (২৫)। তিনি লোহাগাড়া থানার বটতলী গ্রামের আমিনুর রহমানের ছেলে। র্যাব-৭ সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ বাজারের এ কে এম শপিং সেন্টারের সামনে অভিযান চালানো হয়। ওই সময় মেজবাউলকে গ্রেপ্তার করা হয়। তাঁর প্যান্টের পকেট থেকে ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়ির দাম প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।