চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের কোতোয়ালি থানাধীন সদরঘাট রোড এলাকা থেকে ইয়াবা বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে গ্রেপ্তার করা ওই ব্যক্তির কাছ থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে দাবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবদুল্লাহ আল মামুন (২৯)। তিনি কক্সবাজার জেলার চকরিয়ার কুটাখালী গ্রামের নুরুল আবছারের ছেলে বলে জানা গেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ক্রেতা সেজে ফাঁদ পেতে মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।