চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশ নগরের আছদগঞ্জের কাসেম বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মোবিনুল হক (২৭)। তিনি কক্সবাজারের দক্ষিণ কুতুবদিয়াপাড়ার নুরুল কবিরের ছেলে।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ওই আবাসিক বোর্ডিংয়ের দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে গোপন সংবাদের ভিত্তিতে মোবিনুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীরে তল্লাশি করে পরনের জিন্স প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনে ১০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।