চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে দুই হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার বিকেলে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কামাল হোসেন (৩০)। তিনি টেকনাফের ছালেহ আহম্মদের ছেলে। গতকাল সকালে তিনি টেকনাফ থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এসে নগরের রিয়াজউদ্দিন বাজারের তিনপোলের মাথার হোটেল বিরাজে ওঠেন বলে জানা গেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম বলেন, সকালে কক্সবাজার থেকে আসার পর রিয়াজউদ্দিন বাজার এলাকায় ইয়াবা হাতবদল করতে গেলে এক হাজার বড়িসহ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে হোটেল বিরাজে তাঁর কক্ষে গিয়ে আরও এক হাজার বড়ি উদ্ধার করা হয়।এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।