চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকা থেকে ইয়াবা বড়ি বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার গভীর রাতের এই অভিযানে সাড়ে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আলিম উদ্দিন ওরফে শাহীন (৪০)। তিনি নোয়াখালী জেলার সুধারাম থানার লারানগর গ্রামের আবুল ফারুকের ছেলে। র্যাব সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ থানার আরেফিননগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার আলিমের পকেট থেকে সাড়ে ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।