চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানার বিপণিবিতান এলাকা থেকে ৫০০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার বিকেলে ওই দুজনকে গ্রেপ্তারের পর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন হলেন আতিকুর রহমান রাজু (১৯) ও জাহিদ আলম (২১)। তাঁদের বাড়ি ডবলমুরিং এলাকায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, র‌্যাব-৭-এর একটি দল ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে।