চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন কর্নেলহাট এলাকা থেকে ৭০০ ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব সদস্যরা এই অভিযান চালান। গ্রেপ্তার হওয়া দুজন হলেন মোহাম্মদ (৬৫) ও হাফেজ মো. সুলতান (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির এবং সুলতান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা একটার দিকে কর্নেলহাট স্কুল মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে মোট ৭০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা করা হয়েছে।