চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২
পৃথক অভিযানে মোট তিন হাজার ৩৬৩টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গত শুক্রবার গভীর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে নগরের বাকলিয়া এলাকা থেকে কামাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। কামালের কাছ থেকে এক হাজার ৪০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘কামাল হোসেন টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশে চট্টগ্রাম আসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।’এদিকে গতকাল শনিবার দুপুরে নগরের ডবলমুরিং এলাকা থেকে এক হাজার ৯৬৩টি ইয়াবা বড়িসহ মো. মাজেদ (৩২) নামের একজনকে গ্রেপ্তার করে র্যা ব। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দরগাছড়া এলাকার বাসিন্দা। র্যা ব-৭-এর এএসপি দীপক জ্যোতি খীসা প্রথম আলোকে বলেন, টেকনাফ থেকে চট্টগ্রামে বিক্রির জন্য এসব ইয়াবা বড়ি নিয়ে আসা হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য সাত লাখ ৮৫ হাজার ২০০ টাকা।