চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন আলফালাহ গলির একটি ভবন থেকে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজন হলেন: ফেরদৌস আলম ওরফে রুবেল (২৩) ও মো. আলী ওরফে লেদু (৩২)। তাঁরা দুজনই কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং এলাকার বাসিন্দা। এঁদের মধ্যে ফেরদৌস নগরের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র বলে জানা গেছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে বলেন, ‘আলফালাহ গলির তাহা ভিলার পঞ্চম তলার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা টেকনাফ থেকে ইয়াবা এনে নগরে বিক্রি করে আসছেন।’মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং অঞ্চলের পরিদর্শক ব্রজলাল চাকমা বাদী হয়ে নগরের খুলশী থানায় এ ঘটনায় একটি মামলা করেছেন।