চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট ৭৫৭টি ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ও গত বৃহস্পতিবার রাতে অভিযান দুটি চালানো হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: মো. জাফর আলম (৪৫), জিল্লুর রহমান (৩০) ও আবদুর রহমান (২৫)।র‌্যাব-৭ সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে নগরের খুলশী থানার ফয়’স লেক এলাকার চিড়িয়াখানা সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে জাফর আলম ও জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।নগরের খুলশী থানার বাঘগোনা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে আবদুুর রহমানকে (২৫) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আবদুর রহমান কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাম নোয়াপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার আবদুর রহমানের কাছ থেকে চারটি পলিথিনে মোড়ানো মোট ৪১৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য প্রায় এক লাখ ২৫ হাজার টাকা। এ ঘটনায় নগরের খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।