চট্টগ্রামে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৭০০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার রাতে র্যাব এ উদ্ধার অভিযান চালায়।র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির নাম মোহাম্মদ শফিক (২২) ও আফসারউদ্দিন (২১)। তাঁরা দুজনই কক্সবাজারের টেকনাফ উপজেলার কচুবুনিয়া এলাকার বাসিন্দা। র্যাবের এএসপি মো. মফিজুল ইসলাম জানান, গোপনে সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে র্যাব স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালালে ইয়াবা বড়িসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।