চট্টগ্রামে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে এক হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ জানে আলম ও মো. হোসেন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁদের বয়স ২০ থেকে ২২ বছর। তাঁদের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়। ঝাউতলা এলাকায় ভাড়া বাসা নিয়ে তাঁরা বসবাস করেন। অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মো. ইব্রাহিম জানান, আটকের পর তাঁদের দেহ তল্লাশি করে ট্যাবলেটগুলো পাওয়া যায়।