চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ সিটি ভিউ হাউজিং সোসাইটি থেকে ৬০০ ইয়াবা, এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে। ওই ইয়াবা বড়ির দাম প্রায় তিন লাখ টাকা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন খালেদা বেগম (২৬) ও মো. ইলিয়াস (২০)। তাঁদের বাড়ি টেকনাফে। খালেদা রোহিঙ্গা শরণার্থী বলে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান। তিনি সিটি ভিউ হাউজিং এলাকায় মো. শাহজাহানের ভাড়াটে। তবে তাঁর স্বামী শওকত ওই বাসায় থাকেন না। অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, দুজনই ইয়াবা ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। তাঁদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে।