চট্টগ্রামে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ কলোনির বাংলাদেশ কো-অপারেটিভ সোসাইটি এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩৫০টি ইয়াবা বড়িসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আজম (২৬) ও মো. মফিজ (২০)।