চট্টগ্রামে ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল আটটায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। একই মসজিদে দ্বিতীয় জামাত হবে সকাল নয়টায়। চট্টগ্রাম সিটি করপোরেশন এ জামাতের আয়োজন করেছে।
এ ছাড়া সকাল আটটায় এমএ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন মাঠে ঈদের জামাত হবে। তবে বৃষ্টি হলে মাঠের পরিবর্তে জিমনেসিয়ামে একই সময় ঈদের জামাত হবে। চট্টগ্রাম ঈদ জামাত কমিটি এ জামাতের আয়োজন করেছে।
ঈদ জামাত কমিটির আয়োজনে নগর ও জেলার ৯২টি মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন এই কমিটি তদারক করে আসছে। সকাল আটটা থেকে নয়টার মধ্যে এসব জামাত অনুষ্ঠিত হবে।
সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় নগরের ৪১টি ওয়ার্ডের ১৫৫টি মসজিদ ও ময়দানে সকাল আটটা থেকে নয়টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম এসব তথ্য জানিয়েছেন।
চট্টগ্রাম ঈদ জামাত কমিটির আয়োজনে চকবাজার প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান, পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ, হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ মসজিদ, বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, ধনিয়ালাপাড়া ডিটি সড়ক জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, পশ্চিম মাদারবাড়ি হাজি নজু মিয়া সওদাগর জুমা মসজিদ, স্ট্র্যান্ড রোড খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ, বাকলিয়া মিয়াখান নগর হামিদচর জামে মসজিদ, হজরত সুলতান বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ মসজিদ, বাহার সিগন্যাল মসজিদ, আগ্রাবাদ জাম্বুরি ময়দান, চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম ময়দান (বৃষ্টি হলে ময়দানের পরিবর্তে বন্দর কলোনির মসজিদ), মিয়াখান নগর বোলোয়ার খান জামে মসজিদ, মেহেদীবাদ সিডিএ কলোনি জুমা মসজিদ, মোমিন রোড কদম মোবারক শাহি জামে মসজিদ, দেওয়ানহাট ফায়ার ব্রিগেড ময়দান, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান, নাসিরাবাদ বয়েজ হাইস্কুল ময়দান, আলকরণ বায়তুল মামুর জামে মসজিদ, মোহরা কাদেরিয়া ঈদগাহ ময়দান, বাকলিয়া মিয়াখান নগর মাদ্রাসা এ মোজাহারুল উলুম, কালুরঘাট চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি জামে মসজিদ ময়দান, জসিম উদ্দিন মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, খলিফাপট্টি বায়তুল নূর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ জামে মসজিদ (বিপ্লব উদ্যানের বিপরীতে), বাহার সিগন্যাল মসজিদে গাউছুল আযম জিলানি (রহ.) মসজিদ, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, কালুরঘাট এফআইডিসি কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গীবাজার অঙ্গীকার ক্লাব জে এম সেন হাইস্কুল ময়দান, বক্সিরহাট হাজী শরীয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পাঁচলাইশ মাইজ্যা বিবি শাহি জামে মসজিদ, ফয়’স লেক মাদ্রাসা নুরিয়া ঈদগাহ ময়দান, ফিরিঙ্গীবাজার জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ, নিউ ঝাউতলা জুমা মসজিদ, জাকির হোসেন রোড ওমর গণি এমইএস কলেজ ময়দান, মাঝিরঘাট শাহি বিবির মসজিদ, হালিশহর হাউজিং এস্টেট ময়দান, উত্তর হালিশহর হাউজিং প্রাথমিক স্কুল ময়দান, পাহাড়তলী নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, আমবাগান সর্দার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, কালুরঘাট চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান, মসজিদ-ই-নুর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, বায়েজিদ বোস্তামী গাউছুল আজম জামে মসজিদ, জামালখান হাজি ছালেহ জহুর জামে মসজিদ, পশ্চিম বাকলিয়া চাঁদমিয়া মুন্সি রোড জামে মসজিদ, পাঁচলাইশ হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, পাঁচলাইশ আমিন জুট মিল মসজিদ, লালিয়াহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, স্ট্র্যান্ড রোড বাংলা বাজার রশিদ বিল্ডিং চত্বর, লালদীঘি ময়দান, তিন পোল হাজি গোলাম রসুল ওয়াকফ এস্টেট জামে মসজিদ, জুবিলি রোড টার্মিনাল বায়তুশ শরফ জুমা মসজিদ, চাদগাঁও ছোবহানিয়া আলিয়া মদ্রাসা ময়দান, টাইগারপাস কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান, ষোলোশহর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (ফরেস্ট রিসার্চ অফিস) জামে মসজিদ, হামজারবাগ হজরত হামজা খাঁ (রহ.) শাহি জামে মসজিদ, পাঁচলাইশ হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দান, ব্যাটারিগলি বায়তুন আজিজ জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল ইসলামি কমপ্লেক্স, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ জামে মসজিদ, মাদ্রাসাতুল ইসলামিয়া মিছবাহুল উলুম মাদ্রাসা, পাথরঘাটা হাজি সুফি ছোবহান সওদাগর ও নুর নাহার বেগম জুমা মসজিদ, বক্সিরহাট হাজী শরীয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, আলকরণ জামে মসজিদ, জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু বেপারি হাজি নজুমিয়া লেইন জুমা মসজিদ, বালুছড়া বায়তুল কাদের মসজিদ ও সিরাজউদ্দৌলা রোড হাজি তবিয়ত খান জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।