চট্টগ্রামে ঈদের জামাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত হবে মাঠসংলগ্ন জিমনেশিয়াম প্রাঙ্গণে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটা ও সাড়ে নয়টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে। এ ছাড়া কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় চান্দগাঁও হামিদচর জামে মসজিদে দুই দফা ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি পরিচালনা করে।
কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় নগর ও শহরতলীর বিভিন্ন মসজিদ ও ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের জামাতের আয়োজন করেছে।