চট্টগ্রামে ঈদের প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়ামে
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি আয়োজিত পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম ময়দানে। তবে বৃষ্টি হলে জিমনেসিয়ামের ভেতরে জামাত অনুষ্ঠিত হবে বলে কমিটি সূত্রে জানা গেছে।
প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইয়েদ মুহাম্মদ আবু নোমান। এ ছাড়া একই সময়ে নগরের ৯১টি স্থানে ঈদগাহে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। তবে বৃষ্টি হলে মসজিদের ভেতরে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
অন্য যেসব স্থানে ঈদ জামাত হবে: চকবাজার প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ্ ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান, পলোগ্রাউন্ড মাঠ ময়দান, হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ মসজিদ, ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, পশ্চিম মাদারবাড়ী জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ ময়দান, হাজি নজু মিয়া সওদাগর জুমা মসজিদ ময়দান, বাকলিয়া খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ ময়দান, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, হজরত সুলতান বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ মসজিদ ময়দান, চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, কালুরঘাট আল আমিন বাড়িয়া মাদ্রাসা ঈদগাহ্ ময়দান, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, চট্টগ্রাম বন্দর ষ্টেডিয়াম ময়দান, বাকলিয়া বোলোয়ার খান জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, দেওয়ানহাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান, কদম মোবারক শাহী জামে মসজিদ, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ্ ময়দান, নাসিরাবাদ বয়েজ হাইস্কুল ময়দান, আলকরন বায়তুল মামুর জামে মসজিদ, মোহরা কাদেরিয়া ঈদগাহ্ ময়দান, হজরত মোল্লা মিসকিন শাহ (রহ.) মসজিদ ঈদগাহ্ ময়দান, বাকলিয়া মিয়া খান নগর মাদ্রাসা এ মোজাহারুল উলুম, কামাল-ই-ইসকে মুস্তফা (সা.) কমপ্লেক্স জামে মসজিদ, চিটাগাং জুট ম্যানুফেকচারিং মসজিদ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি জামে মসজিদ ময়দান, খলিফাপট্টি বায়তুল নূর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ জামে মসজিদ, মসজিদে গাউছুল আজম জিলানী (রহ.) মসজিদ. উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, কালুরঘাট এফআইডিসি কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার অঙ্গীকার ক্লাব জে এম সেন হাইস্কুল ময়দান, বক্সিরহাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পীর বদর (রহ.) আউলিয়া জামে মসজিদ, মাইঝ্যা বিবি শাহী জামে মসজিদ, মাদ্রাসা নূরির ঈদগাহ্ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ, নিউ ঝাউতলা জুমা মসজিদ, ওমরগণি এমইএস কলেজ ময়দান, বাংলাদেশ ইসলাম একাডেমী, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ, মসজিদে বায়তুছ সালাম, দক্ষিণ হালিশহর কাটাখালী হজরত আলী শাহ (রহ.) প্রাথমিক বিদ্যালয় ময়দান, হালিশহর হাউজিং এস্টেট ময়দান, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারি স্কুল ময়দান, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, সর্দার বাহাদুরনগর ঈদগাহ্ ময়দান, মসজিদ-ই-নূর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, গাউছুল আজম জামে মসজিদ ঈদগাহ ময়দান, হাজি ছালেহ জহুর জামে মসজিদ, চাঁদ মিয়া মুন্সি রোড জামে মসজিদ, পাঁচলাইশ হাজীপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, পাঁচলাইশ আমিন জুট মিল মসজিদ ময়দান, লালিয়াহাট কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান, বাংলা বাজার রশিদ বিল্ডিং চত্বর, লালদীঘি ময়দান, হাজি গোলাম রসুল ওয়াক্ফ এস্টেট জামে মসজিদ, টার্মিনাল বায়তুশ শরফ জুমা মসজিদ, ছোবহানিয়া আলিয়া মদ্রাসা ময়দান, টাইগারপাস কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ্ ময়দান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (ফরেস্ট রিসার্স অফিস) জামে মসজিদ, হজরত হামজা খাঁ (রহ.) শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দান, পাঁচলাইশ হাজীপাড়া অশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দান, বায়তুন আজিজ জামে মসজিদ, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, মসজিদে বেলাল ইসলামী কমপ্লেক্স, খাতুনগঞ্জ শমসের খান ওয়াক্ফ জামে মসজিদ, মাদ্রাসাতুল ইসলামিয়া মিছবাহুল উলম মদ্রাসা ময়দান, পাথরঘাটা হাজি সুফি ছোবহান সওদাগর ও নূর নাহার বেগম জুমা মসজিদ, বক্সিরহাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, আসাদগঞ্জ জামে মসজিদ, আলকরন জামে মসজিদ, বংশাল রোড মহল্লা জামে মসজিদ, পীর বদর (রহ.) আউলিয়া মসজিদ, জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু ব্যাপারী হাজি নজু মিয়া লেইন জুমা মসজিদ, বংশাল রোড মহল্লা জামে মসজিদ, বায়তুল কাদের মসজিদ ময়দান, মসজিদ-ই-নূর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, সদরঘাট পুরাতন পোর্ট কলোনি ঈদ জামাত ময়দান, দেওয়ানবাজার হাজি তবিয়ত খাত জামে মসজিদ ও ব্যাটারি গলি জে আই মাদ্রাসা।