চট্টগ্রামে উদ্ভাবনী সেবার কর্মশালায় মন্ত্রিপরিষদ সচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেধাভিত্তিক উদ্ভাবনী (ইনোভেশন) সেবা মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে চট্টগ্রাম সার্কিট হাউসে কর্মশালা হয়েছে। এর উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মশালা চলে।
কর্মশালায় মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, বর্তমানে ৩০টির বেশি মন্ত্রণালয়ে ইনোভেশন কার্যক্রম চলছে। এ সংক্রান্ত ২৫০টি পাইলট প্রকল্প চলমান আছে। বর্তমান সরকার এর আওতায় জনগণের কাছে কম খরচে সেবা পৌঁছে দিতে চায়। মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হবে।
কর্মশালায় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বেগম কামরুন নাহার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।