চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের ধীরগতিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভিন্ন সরকারি সংস্থার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ধীরগতি ও সমন্বয়হীনতায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। কয়েকটি সংস্থার কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করে তিনি এগুলোকে অযোগ্য বলেও ক্ষোভ প্রকাশ করেন। কিছু কাজে সমন্বয়হীনতার বিষয়টিও মুখ্য সচিবের কাছে প্রকাশ পায়।গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রামের বিভিন্ন সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার প্রধান ও তাঁদের প্রতিনিধিদের সঙ্গে সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় মুখ্য সচিব আবদুল করিম এ ক্ষোভ প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে যোগ দেন এই সভায়।বৈঠকে প্রধানমন্ত্রী আসার আগে মুখ্য সচিব বলেন, আগামী বছর বিশ্বকাপের দুটি খেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তিনি চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে জানতে চান, মাঠ এবং স্টেডিয়াম তৈরি করছে কে? অগ্রগতি কতটুকু। জেলা প্রশাসক বলেন, এগুলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ।