প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাংসদ নুরুল ইসলাম অভিযোগ করেছেন, ‘চট্টগ্রামের উন্নয়নের পথে প্রধান অন্তরায় দলের লোকজনের বিরোধিতা। বিগত নির্বাচনে দলের শীর্ষস্থানীয় নেতারা আমার বিরোধিতা করেছিলেন। এর পরও নির্বাচিত হয়ে যখনই এলাকায় উন্নয়নকাজে হাত দিয়েছি, তখনই সিটি করপোরেশন থেকে বাধা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটা সিটি করপোরেশনের জায়গা। এখানে কোনো কাজ করা যাবে না।’ গতকাল শনিবার নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতমিনিময় সভায় সাংসদ নুরুল ইসলাম এসব কথা বলেন। মতবিনিময় সভায় নুরুল ইসলাম সরাসরি নাম না বললেও মেয়র মহিউদ্দিন চৌধুরীর নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন।