চট্টগ্রামে উড়ালসড়কের ধ্বংসস্তূপ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রামের বহদ্দারহাট জংশনের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এই দুর্ঘটনায় যারাই দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ পার পাবে না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করাও ঠিক হবে না।’জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘খবরের আড়ালে খবর থাকে। এ ঘটনাগুলো স্বাভাবিক কি না, ঘটনার আড়ালে ঘটনা আছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।’প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি শুনে বিস্মিত হয়েছি, দুর্ঘটনার পর ঘটনাস্থলে নাকি ২০ হাজার মানুষের সমাগম হয়েছে। উদ্ধারকাজে সম্পৃক্ত না হয়ে কিছু মানুষ বিচার দাবি করছিল। মুমূর্ষু মানুষকে উদ্ধার না করে বিচার দাবি করা কেমন মানসিকতা?’