চট্টগ্রামে ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত চলচ্চিত্রনির্মাতা ঋতুপর্ণ ঘোষের স্মরণে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেছেন, স্বল্প সময়ে ঋতুপর্ণ শক্তিশালী গল্পকথক হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে সোমনাথ এ কথা বলেন। দুই দিন ধরে প্রয়াত এই চলচ্চিত্রকারের আটটি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন সোমনাথ ঘোষ। তিনি বলেন, প্রথাগত ও সমকালীন গল্প সাবলীলভাবে দর্শকের সামনে তুলে ধরেছেন ঋতুপর্ণ। তিনি মানুষের আবেগের মাত্রাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন।চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরীর সভাপতিত্বে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জাপানের অনারারি কনসাল মুহাম্মদ নুরুল ইসলাম। উদ্বোধনী দিনে উনিশে এপ্রিল, দহন, নৌকাডুবি ও দ্য লাস্ট লিয়র চলচ্চিত্র প্রদর্শিত হয়।