চট্টগ্রামে এইচএসবিসি ব্যাংকের গৃহঋণ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনের গৃহঋণ মেলা। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত মেলার উদ্বোধন করেন ব্যাংকটির প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ। এ সময় তিনি বলেন, ‘সময়োপযোগী ও সেরা ব্যাংকিং সেবা দিতে এইচএসবিসি দৃঢ়প্রতিজ্ঞ। সহজ ও সুবিধাজনক ঋণসুবিধা এবং অন্যান্য সেবা গ্রাহকদের দিতে আমরা সব সময় সচেষ্ট থাকি।’মেলায় বিভিন্ন আবাসন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সহজ ও সুবিধাজনক শর্তে গৃহঋণ দেওয়া ছাড়াও এইচএসবিসির বিভিন্ন ব্যাংকিং সেবা মেলায় তুলে ধরা হচ্ছে। কাল শনিবার মেলার শেষ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত।